শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায়, চলবে বিশেষ ট্রেন - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৩ মে ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শোলাকিয়ায় ঈদের জামাত সকাল ৯টায়, চলবে বিশেষ ট্রেন

​ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

​এবারের ঈদ জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

​দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে প্রতিবছরের মতো এবারও রেলওয়ে কর্তৃপক্ষ ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন চালু করবে। ট্রেন দুটি ভৈরব ও ময়মনসিংহ রুট দিয়ে মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জ আসবে এবং জামাত শেষে পুনরায় ফিরে যাবে।

​সভায় জানানো হয়, জামাতের নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। মাঠে মোতায়েন থাকবে ২ প্লাটুন ​বিজিবি। থাকবে পর্যাপ্ত সংখ্যক ​র‍্যাব ও পুলিশ সদস্য।​সাদা পোশাকে নজরদারি করব্দ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।​এছাড়া ড্রোন ক্যামেরা ও সিসিটিভির মাধ্যমে পুরো মাঠ ও আশপাশের এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

​সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন। তিনি বলেন, “শোলাকিয়া দেশের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ। মুসল্লিরা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন, সে জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ওজু, বিশুদ্ধ পানি ও জরুরি স্বাস্থ্যসেবার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।”

​সভায় ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০