কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৪ অক্টোবর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

​গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে কুলিয়ারচর থানায় মামলাটি দায়ের করেন কুলিয়ারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও তাতারকান্দি মহল্লার বাসিন্দা সিরাজুল ইসলাম।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাহপুর শান্তি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মামলার বাদী সিরাজুল ইসলাম ওই দিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর ফকিরপাড়া থেকে বাড়ি ফিরছিলেন। পথে পূর্ব আব্দুল্লাহপুর শান্তি মোড় এলাকায় পৌঁছালে তিনি একদল লোককে মিছিল করতে দেখেন।

​অভিযোগে বলা হয়, মিছিলকারীরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নামে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘মুজিব তোমার স্মরণে ভয় করি না মরণে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে মিছিলটি শান্তি মোড় থেকে প্রায় ২০০ গজ দক্ষিণ দিকে গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়।

​এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। আসামিরা হলেন—খাইরুল (২৮), আবু বাক্কার (৫০), মারুফ (২৪), কামাল (২৫), ছোটন (২৫), পাভেল (২৬), মুস্তাকিন (২৬), আনু মিয়া (২৫), মুরাদ (২৪), অনিক (২৫), সাদেক (২৬), রাকিব (৩২), রাহুল (২৮), মাসুম (৩৫) এবং বাবলু (২৫)। এজাহারে তাঁদের সবার ঠিকানা কুলিয়ারচর উপজেলার পূর্ব গোবরিয়া এলাকা বলে উল্লেখ করা হয়েছে।

​বাদীর অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড সক্রিয় করা, সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করা এবং জননিরাপত্তা ও রাষ্ট্রের সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যেই আসামিরা এই মিছিল ও স্লোগান দিয়েছেন। স্থানীয় লোকজন ও দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে মিছিলে অংশগ্রহণকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করা এবং দলীয় নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

​মামলার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

১

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৩

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৪

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৬

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৭

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৮

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

৯

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১০

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১১

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১২

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৩

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৪

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৫

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৭

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৮

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম বছরেই ভাতা পাবেন ৪০ লাখ নারী

২০