অতিবৃষ্টিতে ২৬০ কোটি টাকার ধান কাটার আর সুযোগ নেই - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৭ মে ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতিবৃষ্টিতে ২৬০ কোটি টাকার ধান কাটার আর সুযোগ নেই

গত কয়েকদিনের টানা অতিবৃষ্টির জন্য সৃষ্ট জলাবদ্ধতায় কিশোরগঞ্জ জেলার বোরো ধানের অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘ সময় পানির নিচে তলিয়ে থাকায় জেলার ১১ হাজার ১৭৪ হেক্টর জমির ধান পুরোপুরি পচে যাবে। এসব জমি থেকে ধান কাটার আর কোনো উপায় নেই। ফলে চলতি মৌসুমে জেলায় ৫২ হাজার ৮৫৩ মেট্রিক টন চালের উৎপাদন ঘাটতি দেখা দিবে, যার বাজারমূল্য প্রায় ২৬০ কোটি টাকা।

​মাঠ পর্যায়ের চিত্র বলছে, পচন ধরায় এসব ধান গাছ থেকে ধান সংগ্রহের আর কোনো সুযোগ নেই। এমনকি পচে যাওয়ায় এসব ধানগাছ খড় হিসেবেও ব্যবহার করা যাচ্ছে না। ফলে কাস্তে হাতে মাঠে নামার বদলে দুশ্চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন জেলার ৪৯ হাজার ৭১৫ জন কৃষক।

​কৃষকেরা জানিয়েছেন, ফলন ভালো হলেও শেষ মুহূর্তে অতিবৃষ্টি সব কেড়ে নিয়েছে। অনেক কৃষক ঋণ নিয়ে আবাদ করেছিলেন, এখন ফসল ঘরে তুলতে না পারায় ঋণের বোঝা কীভাবে শোধ করবেন তা নিয়ে তারা শঙ্কিত।

​জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাদিকুর রহমান বলেন,জলাবদ্ধতায় তলিয়ে যাওয়া ধানগুলো পচে যাবে। এগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে এবং গেছে। এগুলো আর কাটার যোগ্য নেই। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করছি। প্রধানমন্ত্রী ঘোষিত সহায়তা তাদের দেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০