প্রবাসী কর্মীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩ মেধাবী সন্তান পেল শিক্ষাবৃত্তি - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৮ ডিসেম্বর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসী কর্মীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩ মেধাবী সন্তান পেল শিক্ষাবৃত্তি

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রবাসীর প্রতিবন্ধী সন্তানদের প্রতিবন্ধী ভাতা এবং সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়াসহ র‌্যালি, আলোচনা সভা ও জব ফেয়ার আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টারের আয়োজনে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত সরকার। আলোচনা সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. ইশতিয়াক ইমন, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. অলিউল ইসলাম, বিআরটিএ’র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, জনশক্তি জরিপ কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য প্রবাসী কর্মীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিনজন মেধাবী সন্তানের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

অনুষ্ঠানে প্রবাসীর প্রতিবন্ধী সন্তান হিসেবে একজনকে প্রতিবন্ধী ভাতার চেক তুলে দেওয়া হয়। এছাড়া সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী মো. মাহমুদুল হক পিয়াস ও তাহমিনা বেগমের পরিবারের সদস্যদের হাতে এবং সর্বোচ্চ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বেলুন উড়িয়ে জব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও জব ফেয়ারের ১২টি স্টল ঘুরে দেখেন। এছাড়া এ উপলক্ষ্যে আয়োজিত র‌্যালিতে অতিথিরা অংশ নেন। দিবসটি উদযাপন অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও বিদেশ গমনেচ্ছু প্রশিক্ষণার্থী এবং নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

১

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৩

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৪

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৬

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৭

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৮

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

৯

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১০

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১১

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১২

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৩

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৪

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৫

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৭

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৮

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম বছরেই ভাতা পাবেন ৪০ লাখ নারী

২০