ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২২ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও মশক নিধনে অভিযান চালিয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।

কর্মসূচির শুরুতে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাসের কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

উপাচার্য বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম শফিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আব্দুস সালাম আকন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিন, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিক উল্লাহ, বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার এবং জমে থাকা পানি অপসারণ করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। ফগার মেশিনের মাধ্যমে ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধও ছিটানো হয়।

কর্মসূচি শুরুর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মাশরাফি মর্তুজা ও সাধারণ সম্পাদক জাহিদুল আবেদীন নাফছি শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

১

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৩

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৪

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৬

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৭

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৮

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

৯

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১০

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১১

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১২

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৩

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৪

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৫

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৭

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৮

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম বছরেই ভাতা পাবেন ৪০ লাখ নারী

২০