পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৬ অক্টোবর ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মো. শরিফুল ইসলাম (১৮) নামের এক তরুণকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

​এ ঘটনায় আহত তরুণের বাবা শহীদ মিয়া (৬৫) বাদী হয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে পাকুন্দিয়া থানায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

​অভিযুক্ত ব্যক্তিরা হলেন, উপজেলার কুড়তলা এলাকার মো. আবদুল্লাহ্ (২০) ও রাব্বি (২১), হিজলিয়া বাঘের বাড়ির খলিল (২০), হিজলিয়া এলাকার রাকিভ (১৯) এবং বরাটিয়া এলাকার অনিক (১৯)।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাতে ওয়াজ শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় আউয়াল মাস্টারের সামনে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাঁকে পিঠে ও কোমরে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।

​পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। বর্তমানে তিনি রাজধানীর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

​আহতের বাবা শহীদ মিয়া বলেন, আমার ছেলের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

​পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

১

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৩

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৪

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৬

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৭

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৮

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

৯

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১০

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১১

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১২

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৩

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৪

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৫

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৭

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৮

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম বছরেই ভাতা পাবেন ৪০ লাখ নারী

২০