সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী - sotyeralo
সত্যের আলো ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য সচিবালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের পূর্বে তিনি এই ভ্রাম্যমাণ পরীক্ষাগারটি সরেজমিনে ঘুরে দেখেন।

​সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে তিনি খাদ্যের নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা পরীক্ষাগারটির প্রযুক্তিগত সুবিধা ও সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

​পরিদর্শনকালে কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, সারা দেশের ৬৪টি জেলায় ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এই তদারকির অংশ হিসেবেই আধুনিক ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে দ্রুত খাদ্য পরীক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে নমুনা পরীক্ষা ও তদারকি চালানো হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সবকটি জেলায় এই কার্যক্রম সম্প্রসারণের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

​এই ভেজালবিরোধী ও তদারকি কার্যক্রম মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে পৃথকভাবে সম্পাদিত হয়। এ ছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় আরও ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

​কেবল খাদ্য পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থেকে খাদ্য নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতেও এসব ভ্রাম্যমাণ পরীক্ষাগারে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ভ্যানগুলোর বাইরের দিকে স্থাপিত মনিটরের মাধ্যমে নিরাপদ খাদ্যবিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ভিডিও নিয়মিত প্রচার করা হয়।

​পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

১

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৩

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৪

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৬

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৭

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৮

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

৯

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১০

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১১

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১২

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৩

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৪

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৫

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৭

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৮

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম বছরেই ভাতা পাবেন ৪০ লাখ নারী

২০