তথ্য গোপন করে পদ নেওয়ার অভিযোগ: ইটনায় এনসিপির ২ নেতা স্থায়ী বহিষ্কার - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৭ অক্টোবর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তথ্য গোপন করে পদ নেওয়ার অভিযোগ: ইটনায় এনসিপির ২ নেতা স্থায়ী বহিষ্কার

কিশোরগঞ্জের ইটনায় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততা গোপন রেখে সংগঠনে পদ নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ জেলা এনসিপির সদস্য সচিব এ.কে.এম. আরিফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বহিষ্কৃত ব্যক্তিরা হলেন, উপজেলার ৬ নম্বর বড়িবাড়ী ইউনিয়ন এনসিপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির এবং সদস্য সচিব মো. ফরহাদ মিয়া।

​দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ জুন বড়িবাড়ী ইউনিয়নে এনসিপির একটি কমিটি গঠন করা হয়েছিল। উক্ত কমিটিতে হুমায়ুন কবির প্রধান সমন্বয়কারী এবং ফরহাদ মিয়া যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পান। তবে সম্প্রতি প্রকাশ পায়, হুমায়ুন কবির স্থানীয় বড়িবাড়ী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি পদে ছিলেন। আর ফরহাদ মিয়া ছিলেন একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

​এ বিষয়টিকে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শের মারাত্মক লঙ্ঘন উল্লেখ করে জেলা এনসিপির সদস্য সচিব জানান, সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রাথমিক সদস্যপদ সহ সব ধরণের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০