চবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল, কমেছে ন্যূনতম জিপিএ - sotyeralo
অনলাইন ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ৭:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চবিতে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল, কমেছে ন্যূনতম জিপিএ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ‘পোষ্য’ কোটা বাতিল করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ মানও কমানো হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এর আগে রোববার উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির দ্বিতীয় সভায় এই সিদ্ধান্ত হয়।

সাইফুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরেই পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে আসছিল। তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।’

বৈঠকে ভর্তি পরীক্ষার সময় সূচির বিষয়েও সিদ্ধান্ত হয়। সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২ জানুয়ারি ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে।

এছাড়া, ৩ জানুয়ারি ‘ঘ’ ইউনিট, ৯ জানুয়ারি ‘গ’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাব ইউনিটগুলোর মধ্যে ঘ-১ ইউনিটের (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ) পরীক্ষা হবে ৫ জানুয়ারি, ‘খ-১’ ইউনিটের ৭ জানুয়ারি ও ‘খ-২’ ইউনিটের পরীক্ষা হবে ৮ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ১ ডিসেম্বর শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এবার বিশ্ববিদ্যালয়ে আবেদন করার ক্ষেত্রে জিপিএর ন্যূনতম মান গত বছরের তুলনায় শূন্য দশমিক ২৫ পয়েন্ট কমানো হয়েছে। ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে (চতুর্থ বিষয়সহ) সর্বনিম্ন মোট জিপিএ সাত দশমিক ৭৫ থাকতে হবে, তবে আবেদনকারীকে আলাদাভাবে মাধ্যমিক কমপক্ষে চার পয়েন্ট এবং উচ্চ মাধ্যমিকে কমপক্ষে তিন দশমিক ২৫ থাকতে হবে।

‘খ’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ) মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম মোট জিপিএ সাত পয়েন্ট এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য সাত দশমিক ৫০ নির্ধারিত হয়েছে।

‘গ’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) ন্যূনতম মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে সাত দশমিক ৫০। ‘ঘ’ ইউনিটে (সমন্বিত ইউনিট) সব বিভাগ থেকে আবেদন করা যাবে, যেখানে মোট জিপিএ নির্ধারণ করা হয়েছে সাত পয়েন্ট।

চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের বিষয়টি বিবেচনা রেখে এই ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে মাধ্যমিকের ফলাফলের ক্ষেত্রে পূর্বের শর্তই বহাল থাকছে। এছাড়া যেসব বিভাগে শতাধিক আসন ছিল, সেসব বিভাগ সর্বোচ্চ ১০০ আসনে সীমিত করা হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ে মোট নয়টি কোটা থাকবে। এগুলো হলো—মুক্তিযোদ্ধা সন্তান, বিদেশি শিক্ষার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, সুবিধাবঞ্চিত গোষ্ঠী, পার্বত্য চট্টগ্রামের বাঙালি শিক্ষার্থী, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী, বিকেএসপির খেলোয়াড়, পেশাদার খেলোয়াড় ও দলিত শিক্ষার্থী।

গত বছরের জুলাই আন্দোলনের সময় থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে ভর্তি কমিটি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কোটার সংখ্যা দুই-তৃতীয়াংশ কমিয়ে আনে। এবার নতুন শিক্ষাবর্ষে তা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

১

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

২

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৪

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৫

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৬

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৭

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৮

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৯

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১০

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১১

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১২

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৩

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৪

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৫

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৮

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৯

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০