কাটা ধানে চারা গজিয়েছে, বিপাকে হাজারো কৃষক - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাটা ধানে চারা গজিয়েছে, বিপাকে হাজারো কৃষক

দেশের মোট বোরো উৎপাদনের প্রায় ১৮ শতাংশই আসে কিশোরগঞ্জ জেলা থেকে। দেশের খাদ্য নিরাপত্তার এক বড় ভরসার নাম এই জেলার হাওরাঞ্চল। কিন্তু সেই বড় অংশ জুড়েই এখন অনিশ্চয়তার কালো মেঘ। টানা পাঁচ দিনের ভারি বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির তোড়ে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের ফসলি জমি এখন পানির নিচে। কৃষকরা বলছেন ২০ হাজার হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।

তবে কৃষি বিভাগ বলছে, প্রায় ৬ হাজার ৩০০ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইটনায় ২৬৫০ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। এর আগে হাওর অঞ্চলে শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় মোট ২৪৬১ হেক্টর জমির বোরো ধান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। এবারের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে মোট ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ হয়নি। যদি পানি নেমে তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৬৮ হাজার ২৬২ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে হাওর অঞ্চলে ১ লাখ ৪ হাজার ৫৮১ হেক্টর আবাদ করা হয়েছে। হোসেনপুর ও পাকুন্দিয়া ছাড়া ১১ উপজেলাকেই হাওরভুক্ত উপজেলা ধরা হয়। হাওর অঞ্চলের আবাদের ৫৪% অর্থাৎ ৫৫ হাজার ১৪৫ হেক্টর কর্তন হয়েছে। তবে কৃষকদের দাবি, এখনো প্রায় ৬০ শতাংশ ধান মাঠেই রয়ে গেছে।

হাওর ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ থাকায় কৃষকেরা কর্তন থেকেও কর্তনকৃত ধান মাড়াই ও শুকানো নিয়ে ব্যস্ত। এছাড়া মাড়াইকৃত স্তুপ করা ধান থেকে ইতিমধ্যে চারা গজিয়েছে দেখা গেছে। কৃষকেরা বলছেন, মাড়াই করা কাঁচা ধান দ্রুত সময়ের মধ্যে শুকানো সম্ভব না হলে সম্পূর্ণভাবে নষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা ছিলো।

এদিকে অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন, নিকলী, তাড়াইল ও বাজিতপুরের কৃষকেরা জানিয়েছেন ধান কাটার জন্য ১৫০০ থেকে ১৭০০ টাকায় শ্রমিক মিলছে। অঅস্টগ্রাম উপজেলার খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের কৃষক তাজুল ইসলাম (৪৫) বলেন, পানির জন্য হার্ভেস্টারে ধান কাটে না। ধাওয়ালও (কৃষি শ্রমিক) পাওয়া যায় না। আজ (বৃহস্পতিবার) সকালে ক’জন ধাওয়াল নিয়ে হাওরে গিয়ে ফিরে এসেছি, কারণ ডুবন্ত জমি সনাক্ত করা যাচ্ছে না। হাওরে পানি আর পানি এবারের ক্ষতি কোন ভাবেই পোষানো যাবে না। তিন দিন আগেও এক কানি (৭৫ শতাংশ) জমির ধান কাটতো পাঁচ হাজারে, এখন ৮হাজার টাকা দিয়েও ধাওয়াল পাওয়া যাচ্ছে না।

নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আক্তার ফারুক জানান, বিগত ২৪ ঘন্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া এখন ভালোর দিকে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, অতিবৃষ্টিতে হাওরের পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে ইটনায় ১৪ সেন্টিমিটার পানি বেড়েছে। চামড়াঘাটে ২ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। অষ্টগ্রামের কালনীতে ১ সেন্টিমিটার পানি বেড়েছে। ভৈরব বাজারে ৩ সেন্টিমিটার  হ্রাস পেয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানান, আগামী দুই তিনদিন যদি বৃষ্টি না থাকে তবে কৃষকেরা আশংকামুক্ত থাকবে। ঘরে ধান তুলতে পারবে।

জেলা প্রশাসক মিজ্‌ সোহানা নাসরিন বলেন, হাওর অঞ্চল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথাও বলেছি। প্রধানমন্ত্রী ঘোষিত হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০