কটিয়াদীতে নাটকীয় বিয়ে: দুই ঘণ্টার ব্যবধানে স্বামী বদল - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২০ এপ্রিল ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে নাটকীয় বিয়ে: দুই ঘণ্টার ব্যবধানে স্বামী বদল

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি বিয়ের আসরে নাটকীয় ঘটনা ঘটেছে। পারিবারিক আয়োজনে প্রবাসফেরত এক যুবকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা পর তাঁকে তালাক দিয়ে নিজের প্রেমিককে বিয়ে করেছেন এক কলেজছাত্রী। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার আচমিতা ইউনিয়নের গনেরগাঁও গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গনেরগাঁও গ্রামের চুনতি পাড়া মহল্লার এক কলেজছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার কলাদিয়া গ্রামের সৌদি আরবপ্রবাসী হৃদয় মিয়ার বিয়ের দিন ধার্য ছিল। রাত ১১টার দিকে শতাধিক বরযাত্রী নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন বর। ৬ লাখ টাকা দেনমোহরে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়।

​বিয়ের পর যখন বরযাত্রীদের আপ্যায়ন করা হচ্ছিল, ঠিক তখন মোটরসাইকেলে করে বিয়ে বাড়িতে হাজির হন মাসুদ (২৪) নামে এক যুবক। তিনি হোসেনপুর উপজেলার পানান গ্রামের বাসিন্দা। মাসুদ দাবি করেন, কনের সঙ্গে তাঁর দীর্ঘ দুই বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। প্রমাণ হিসেবে তিনি মোবাইলে থাকা কিছু ছবিও দেখান।

​উপস্থিত স্বজনরা শুরুতে মাসুদকে চলে যেতে বলেন। এতে রাজি না হওয়ায় তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয় সংবাদকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে এবং বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হলে কনে জানান, তিনি মাসুদের সঙ্গেই সংসার করতে চান।

​বিষয়টি নিয়ে কনে ও বরের দুই পরিবারের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। উদ্ভূত পরিস্থিতিতে কনে তাঁর নববিবাহিত স্বামী হৃদয়কে তাৎক্ষণিকভাবে তালাক দেন। এরপর হৃদয় ও তাঁর পরিবার বিয়ের স্বর্ণালঙ্কার ও অন্যান্য উপঢৌকন নিয়ে সেখান থেকে ফিরে যান।
​একই আসরে রাত সাড়ে তিনটার দিকে ৪ লাখ টাকা দেনমোহরে প্রেমিক মাসুদের সঙ্গে ওই ছাত্রীর পুনরায় বিয়ে পড়ানো হয়। শনিবার (১৮ এপ্রিল) সকালে মাসুদ তাঁর নবপরিণীতা স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে চলে যান।

​এ বিষয়ে কনে জানান, পরিবারের চাপে পড়ে তিনি প্রবাসীকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। তবে ভালোবাসা জয়ী হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

​আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে এবং কনে তাঁর পছন্দের মানুষের কাছেই ফিরে গেছেন। এই ঘটনাটি বর্তমানে পুরো এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০