ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কয়েকজন নেতা মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন।
এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে সংসদ ভবন চত্বরের মকর দ্বার থেকে বিরোধী দলের সংসদ সদস্যরা নির্বাচন কমিশনের (ইসিআই) সদর দপ্তর নির্বচন সদনের দিকে পদযাত্রা শুরু করেন। তাঁদের হাতে ছিল ‘গণতন্ত্র বাঁচাও’ লেখা ব্যানার। পরে নির্বাচন কমিশন কার্যালয়ের কাছে পৌঁছাতে না পেরে তাঁরা আকাশবাণী ভবনের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি শুরু করেন।
এনডিটিভি জানায়, প্রায় ৯ ঘণ্টা পর রাত ৮টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এ সময় রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন সংসদ সদস্যকে আটক করে একটি বাসে তুলে নেওয়া হয়। কংগ্রেস সূত্র জানায়, তাঁদের উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্প থানায় নেওয়া হচ্ছিল। পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তির দৃশ্যও দেখা যায়।
বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা ‘এসআইআর’ (Special Intensive Revision) প্রক্রিয়া এবং প্রধান নির্বাচন কমিশনারের নেওয়া কিছু সিদ্ধান্তকে ‘একতরফা’ দাবি করে ইন্ডিয়া জোট এ আন্দোলনের আয়োজন করে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনে অনিয়ম হয়েছে।…
মন্তব্য করুন