বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে পবিত্র রমজানের রোজা শুরু হবে।
আজ সন্ধ্যায় বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়ার পর রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে দেশের মুসলমানরা সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস রমজান পালন শুরু করবেন।
রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহারসহ সব ধরনের ভোগ-বিলাস থেকে বিরত থেকে সিয়াম সাধনা পালন করেন। এই মাসে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তারাবিহ নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া ও দান-সদকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
রমজানকে কেন্দ্র করে মসজিদগুলোতে ইবাদতের পরিবেশ আরও মুখর হয়ে ওঠে। একই সঙ্গে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাগিদও বাড়ে।
মন্তব্য করুন