‘জীবনের শেষবার ভোট চাইছি’— বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১০ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জীবনের শেষবার ভোট চাইছি’— বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, বয়স ও শারীরিক সীমাবদ্ধতার কারণে এটি হয়তো আমার জীবনের শেষ নির্বাচন। তাই আমি ভোটারদের কাছে শেষবারের মতো সমর্থন চান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ইটনা উপজেলা সদরের মিনি স্টেডিয়ামে নির্বাচনী প্রচারের শেষ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, দীর্ঘদিন রাজনৈতিক বাস্তবতার কারণে নিজ এলাকায় ফিরতে পারেনি। জনগণের দোয়ায় আবারও মানুষের মাঝে দাঁড়াতে পেরেছি।

দুপুর থেকেই ‘ধানের শীষ’ প্রতীকের ব্যানার ও ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিতেও জনসভাটি এক পর্যায়ে বিশাল জনসমাবেশে রূপ নেয়।

ফজলুর রহমান বলেন, নির্বাচনে নানা ধরনের চক্রান্ত হতে পারে। কেউ যদি ভোট লুটের চেষ্টা করে, তাহলে জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ভোটকেন্দ্রে ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত দায়িত্বশীলভাবে অবস্থান নেওয়ার কথাও বলেন।

বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, “আমি আপনাদের সন্তান। জীবনের শেষ সময়ে আপনাদের সমর্থন চাই। আমি চাই হাওরাঞ্চলকে একটি উন্নত ও সম্মানজনক জনপদ হিসেবে গড়ে তুলতে।”

নিজের বয়স উল্লেখ করে ৭৮ বছর বয়সী এই মুক্তিযোদ্ধা বলেন, ভবিষ্যতে আর হয়তো ভোট চাওয়ার সুযোগ পাবেন না। একজন মুক্তিযোদ্ধাকে সম্মান জানাতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সংসদে গেলে আমি ন্যায় ও সত্যের পক্ষে কথা বলব এবং এলাকার মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখব।

সভায় মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা নিয়েও বক্তব্য দেন তিনি।

ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় জেলা ও উপজেলা বিএনপির একাধিক নেতা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, তিন উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনে এর আগে মিঠামইন ও অষ্টগ্রামেও নির্বাচনী জনসভা করেন ফজলুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০