কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদের অফিস সহায়ক নিহত - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৯ অক্টোবর ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদের অফিস সহায়ক নিহত

কিশোরগঞ্জ জেলা পরিষদের অফিস সহায়ক মুক্তার হোসেন (৫৬) অফিসে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ​আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলা শহরের শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইসাইকেলে চড়ে অফিসে যাচ্ছিলেন মুক্তার হোসেন। পথিমধ্যে শোলাকিয়া পপুলার হাসপাতালের মোড়ে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই দুই যানবাহনের ঠিক মাঝখানে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।

​স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

​তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কিশোরগঞ্জ জেলা পরিষদ পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা পরিষদের স্টেনোগ্রাফার রুপা বিশ্বাস বলেন, মুক্তার ভাই খুবই ভালো মানুষ ছিলেন। সকালে অফিসে আসার পথে মুক্তার হোসেন সড়ক দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে আমরা হাসপাতালে খোঁজখবর নিই। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদের অফিস সহায়ক নিহত

১

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

২

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

৩

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৪

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৫

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৬

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৭

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৮

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৯

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

১০

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১১

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১২

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১৩

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৪

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৫

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৬

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৭

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৮

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

২০