কিশোরগঞ্জে চাকরিপ্রত্যাশী ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে মেলা - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে চাকরিপ্রত্যাশী ও তরুণ উদ্যোক্তাদের নিয়ে মেলা

কিশোরগঞ্জে চাকরি ও উদ্যোক্তা হওয়ার সুযোগ নিয়ে দিনব্যাপী মেলা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তরের ডিওয়াইডি ক্যাম্পাসে আয়োজিত এ মেলায় চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে সিভি সংগ্রহের পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। মেলায় ২৫টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তা অংশ নেন।

‘চাকরি ও যুব উদ্যোক্তা মেলা-২০২৬’ নামের এ মেলার আয়োজন করে কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর। সেভ দ্য চিলড্রেন, ইউসেফ বাংলাদেশসহ সংশ্লিষ্ট অংশীদারেরা এতে সহযোগিতা করে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা মেলায় চাকরিপ্রত্যাশী যুবক-যুবতী ও তরুণ উদ্যোক্তারা অংশ নেন।

মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ ওবায়দুল হক, ইউসেফ বাংলাদেশের প্রোগ্রাম ও ইনোভেশন বিভাগের উপপরিচালক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম শামীম।

মেলায় নিজের তৈরি পাঞ্জাবি নিয়ে অংশ নেন উদ্যোক্তা সুমন। তিনি বলেন, করোনার সময় বেকার হয়ে পড়েছিলেন। পরিবারের আর্থিক সংকটের মধ্যে ছোট বোনের কাছ থেকে তিনটি পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করেন। একপর্যায়ে এক দিনে ১০০টি পাঞ্জাবি বিক্রি করেন। এরপর ব্যবসা সম্প্রসারণ করেন। এখন অনলাইন ও অফলাইনে পাঞ্জাবি বিক্রি করে পরিবার নিয়ে স্বাবলম্বী হয়েছেন বলে জানান তিনি।

নারী উদ্যোক্তা সুমি বলেন, ইউসেফ বাংলাদেশের সহযোগিতায় তাঁদের সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে নারী-পুরুষদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হচ্ছে। এবারের মেলায় তাঁদের সংগঠনের মাধ্যমে ২০ জন বেকার নারী-পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তারা নিজেদের তৈরি পণ্য নিয়ে মেলায় অংশ নেন।

মেলায় নিজের তৈরি পণ্য নিয়ে অংশ নেন বাক্‌প্রতিবন্ধী উদ্যোক্তা গোলসান আরাও। তাঁর স্টলেও বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়।

আয়োজকেরা বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ তৈরি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাঁদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সহায়তা করাই মেলার উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০