সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী - sotyeralo
সত্যের আলো ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করায় আন্তর্জাতিক আকাশপথে যাত্রী পরিবহনে অচলাবস্থা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ৮৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন ১৪ হাজার ৬৫৫ জন যাত্রী।

​হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবরটি নিশ্চিত করা হয়েছে।

​সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে ৩৯টি সরাসরি পরিচালিত। এর মধ্যে দেশীয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বোচ্চ ১৭টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি ফ্লাইট রয়েছে। এছাড়া সৌদিয়া এয়ারলাইনসের ৫টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

​অন্যদিকে, বিভিন্ন দেশের ৫০টি ট্রানজিট ফ্লাইটও এ পরিস্থিতির কারণে ব্যাহত হয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে ইনডিগো; এয়ারলাইনসটির ২২টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজ ও ফ্লাইদুবাইয়ের ৬টি করে, সালামএয়ারের ৪টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে।

​ফ্লাইট বিপর্যয় ঘটায় সাধারণ যাত্রীদের নির্ধারিত ভ্রমণসূচি ও সংযোগকারী ফ্লাইট ধরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

​পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সৌদিগামী বা সেখান থেকে অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী সব যাত্রীকে বিমানবন্দরে পৌঁছানোর আগেই নিজ নিজ এয়ারলাইনসের কাছ থেকে ফ্লাইটের হালনাগাদ তথ্য জেনে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০