মিঠামইনে সরকারি সার কালোবাজারি: পুলিশ দেখে ট্রলি ফেলে চম্পট যুবলীগ নেতা রতন ও লিটন, গ্রেপ্তার ২ - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠামইনে সরকারি সার কালোবাজারি: পুলিশ দেখে ট্রলি ফেলে চম্পট যুবলীগ নেতা রতন ও লিটন, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সরকারি ভর্তুকির সার কালোবাজারে পাচারের সময় ১১১ বস্তা ডিএপি সার ও দুটি ট্রলি জব্দ করেছে পুলিশ। ধাওয়া করে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা গেলেও ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছেন পাচারচক্রের মূল হোতা স্থানীয় বৈরাটি ইউনিয়ন যুবলীগের দুই শীর্ষ নেতা।

গত ২৮ সেপ্টেম্বর বিকেলে মিঠামইন উপজেলার কাঠখাল ইউনিয়নের কাকুয়া গ্রামের পাকা রাস্তা এলাকায় এই ঘটনা ঘটে। উদ্ধার করা সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা।

ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিঠামইনের কাঠখাল গ্রামের মো. জহির (২৬) ও রফিক মিয়া (২৭)।

মামলায় পলাতক মূল অভিযুক্ত দুজন হলেন বৈরাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রতন (৩৫) ও একই কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক লিটন (৩৫)। এতে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈরাটি ইউনিয়নের সারের গোডাউন থেকে ট্রলি ভর্তি সরকারি ভর্তুকির সার মজুত করে চড়া দামে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে কাকুরিয়া এলাকায় ওত পাতে পুলিশ। সার বোঝাই দুটি ট্রলি নিয়ে যাওয়ার সময় পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে। টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে চম্পট দেন যুবলীগ নেতা রতন ও লিটনসহ ৪-৫ জন। তবে ধাওয়া করে ট্রলিচালক ও সহযোগী জহির ও রফিককে ধরে ফেলে পুলিশ। পরে তাদের ট্রলি থেকে ১১১ বস্তা সার জব্দ করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা যুবলীগ নেতা রতন ও লিটন প্রত্যক্ষ নির্দেশে সরকারি সার অবৈধভাবে মজুত করে চড়া দামে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

​এ ঘটনায় কাঠখাল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আল মোমেন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মিঠামইন থানায় একটি মামলা করেছেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চোরাচালানের মূল হোতা যুবলীগ নেতাসহ পলাতকদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০