দেশের সব বেসরকারি ইপিজেড এখন থেকে বেজার তত্ত্বাবধানে - sotyeralo
আয়না ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের সব বেসরকারি ইপিজেড এখন থেকে বেজার তত্ত্বাবধানে

অন্তর্বর্তী সরকার নতুন অধ্যাদেশ জারি করে দেশের সব বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) সরাসরি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এই প্রক্রিয়ায় ১৯৯৬ সালের ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন’ বাতিল করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ সোমবার এই অধ্যাদেশটি গেজেট আকারে প্রকাশ করেছে। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, ১৯৯৬ সালের আইনের অধীনে প্রতিষ্ঠিত সব বেসরকারি ইপিজেড এখন থেকে ‘বেসরকারি অর্থনৈতিক অঞ্চল’ হিসেবে গণ্য হবে। তবে অধ্যাদেশে উল্লেখ আছে, আগের আইন অনুসারে ইতিমধ্যেই সম্পাদিত সব কার্যাবলি ও প্রাপ্ত সুবিধা নতুন অধ্যাদেশের আওতায় অক্ষুণ্ণ থাকবে।

অধ্যাদেশের ২(২-ক) ধারায় বলা হয়েছে, এই সব অঞ্চল ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০’ এর আওতায় পরিচালিত হবে এবং তাদের তত্ত্বাবধান ও প্রশাসন সম্পূর্ণভাবে বেজার অধীনে থাকবে।

এছাড়া, পূর্বের আইনের অধীনে প্রাপ্ত লাইসেন্সগুলো বৈধ থাকছে, তাই উদ্যোক্তাদের নতুন লাইসেন্সের জন্য আবেদন করতে হবে না। বিদ্যমান বন্ডেড সুবিধা এবং অন্যান্য রেয়াতি সুবিধাও আগের মতো বজায় থাকবে। তবে বেজা এই অঞ্চলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে।

জনবল ও প্রশাসনিক দিকেও বড় পরিবর্তন আনা হয়েছে। পূর্বে গঠিত ‘গভর্নর বোর্ড’ ও ‘নির্বাহী সেল’ বিলুপ্ত করা হয়েছে। সেলে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সরাসরি বেজা-তে বদলি করা হবে এবং তাদের চাকরির পূর্ব শর্তাবলি অক্ষুণ্ণ থাকবে। এছাড়া, পূর্বে বোর্ড বা সেলের নামে যেকোনো চলমান মামলা এখন বেজা’র নামে চলবে।

১৯৯৬ সালে দেশে বিনিয়োগ ও রপ্তানি বাণিজ্য বাড়ানোর জন্য বেসরকারি ইপিজেড স্থাপনের সুযোগ দেওয়া হয়েছিল। বর্তমান সরকারের মতে, বর্তমান পরিস্থিতিতে ওই আইনের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা বিবেচনা করে এটি বাতিল করে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০