কুলিয়ারচরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ কারাগারে - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১১ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ কারাগারে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আবু বাক্কার (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামে ঘটনাটি ঘটে। অভিযুক্ত আবু বাক্কার ওই গ্রামের মৃত রোছমত আলীর ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) অভিযুক্ত আবু বাক্কারের (৬০) বিরুদ্ধে কুলিয়ারচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, ​বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে শিশুটির মা বাড়িতে রান্না করছিলেন। এ সময় আবু বাক্কারের ছয় বছর বয়সী নাতি বাইজিদ এসে শিশুটিকে ডেকে তাদের বাড়িতে নিয়ে যায়। শিশুটি সেখানে যাওয়ার পর আবু বাক্কার তাকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে যৌন নির্যাতন করেন।

​শিশুটির চিৎকারে তার মা ও পরিবারের এক সদস্য সেখানে গেলে অভিযুক্ত ব্যক্তি দরজা খুলে ঘর থেকে বের হয়ে যান। পরে স্বজনেরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

​কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে (মামলা নং-০৭)। এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আবু বাক্কারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০