১৯ মে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, কিশোরগঞ্জের ১৩ উপজেলায় বিশেষ আয়োজন - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৭ মে ২০২৬, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৯ মে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, কিশোরগঞ্জের ১৩ উপজেলায় বিশেষ আয়োজন

কিশোরগঞ্জে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ২১ মে পর্যন্ত জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে এই মেলা অনুষ্ঠিত হবে।

​আজ রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

​প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করবেন। কেন্দ্রীয় উদ্বোধনের পর পরই কিশোরগঞ্জের মেলা প্রাঙ্গণগুলো থেকে নাগরিকদের তাৎক্ষণিক ভূমি সেবা দেওয়া শুরু হবে।

​জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, মেলায় নাগরিকেরা অনলাইন ও মেলা বুথের মাধ্যমে খুব সহজেই বিভিন্ন সেবা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপের আবেদন। এছাড়া মেলা চলাকালীন জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের লাইসেন্স প্রদান করা হবে।

​মেলা উপলক্ষে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতন করতে শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিষয়ে সম্যক ধারণা দেওয়া হবে বলেও প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

​ভূমি সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করতে জেলা প্রশাসনের গৃহীত এই পদক্ষেপসমূহ সফল করতে এবং তা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০