হাওর ও সমতলের কিশোরগঞ্জকে 'পর্যটনবান্ধব' করার সমন্বিত উদ্যোগ জেলা প্রশাসনের - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওর ও সমতলের কিশোরগঞ্জকে ‘পর্যটনবান্ধব’ করার সমন্বিত উদ্যোগ জেলা প্রশাসনের

হাওর-সমতলের বৈচিত্র্যময় জেলা কিশোরগঞ্জে পর্যটন খাতের অপার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনীতির সূচকে অনগ্রসর এ জেলাকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই কিশোরগঞ্জকে একটি পর্যটনবান্ধব জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত উদ্যোগ নেবে জেলা প্রশাসন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসনের পর্যটনকেন্দ্রীক এসব উদ্যোগ ও পরিকল্পনা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন।

এতে অন্যদের মধ্যে সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হযরত আলী অভি, জেলা এনসিপি সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসাইন প্রমুখ আলোচনায় অংশ নেন।

বক্তারা হাওরে পর্যটকদের জন্য উন্নত হোটেল-মোটেল, নিরাপদ নৌযান ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, জেলার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্থাপনাকেন্দ্রীক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন পর্যটন উদ্যোগের ওপর গুরুত্বারােপ করেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক সোহানা নাসরিনের নেতৃত্বে বিশ্ব পর্যটন দিবসের র‌্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ট্যুরিস্ট পুলিশ, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০