কিশোরগঞ্জ জেলাসহ সারাদেশে হামের (Measles) সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি চিকিৎসা পরামর্শ নিশ্চিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখার উদ্যোগে এই ‘জরুরি হটলাইন সেবা’ চালু করা হয়।
বুধবার (১৩ মে) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মোজাদির আল বিরুনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্ত বা সংক্রমণের ঝুঁকিতে থাকা রোগীরা সরাসরি ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরামর্শ নিতে পারবেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংকটকালীন মুহূর্তে সাধারণ মানুষ যাতে ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন, সেজন্য পাঁচজন ইন্টার্ন চিকিৎসককে হটলাইন সেবার দায়িত্ব দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে যে সকল চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যাবে: ইন্টার্ন ডাঃ আবু ইউসুফ তাজুন- 01752029950, ইন্টার্ন ডাঃ আদনান কবির তন্ময়- 01721090759, ইন্টার্ন ডাঃ আশরাফুল ইসলাম ইমন- 01794274468, ইন্টার্ন ডাঃ আলিফ বিন জিদান- 01771071079, ইন্টার্ন ডাঃ তাওসিফ ফারহান সামি- 01635775965.
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মোক্তাদির আল বিরুনী জানান, “আর্তমানবতার সেবায় ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে আছে। হামের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা আমাদের সাধ্যমতো জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হটলাইন নম্বরগুলো উন্মুক্ত করেছি।”
মন্তব্য করুন