রূপগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ফুঁসে উঠেছে জনতা - sotyeralo
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ফুঁসে উঠেছে জনতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। গোলাকান্দাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

​সভায় সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন।

​বক্তব্য দিতে গিয়ে স্থানীয় নেতারা বলেন, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কোথাও কোনো মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য চলতে দেওয়া হবে না। যারা এসব অপরাধের সঙ্গে জড়িত, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে মাদক কারবারিদের এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে আটক করে পুলিশে সোপর্দ করবে এবং এলাকা থেকে উচ্ছেদ করা হবে।

​বক্তারা আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় রূপগঞ্জকে মাদক ও সন্ত্রাসমুক্ত করে একটি ‘স্বপ্নের রূপগঞ্জ’ হিসেবে গড়ে তোলা হবে। অপরাধ দমনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তারা রাজপথে থাকবেন।

​প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির, সহসভাপতি শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মিয়া, চন্দন ফকির, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, ছাত্রদল নেতা রাকিব হাসান, অন্তর দাস, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস মিয়া, বিনয় চন্দ্র ঘোষ এবং বিএনপি নেতা অলি ইসলাম প্রমুখ।

​সভা শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোলাকান্দাইল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে সাওঘাট, পূর্বপাড়া, মধ্যপাড়া ও উত্তরপাড়া এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে কয়েকশ মানুষ অংশ নিয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০