ভিক্ষুকের বেশে এসে লাখ টাকা লুট, স্কুলছাত্র অচেতন - sotyeralo
নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিক্ষুকের বেশে এসে লাখ টাকা লুট, স্কুলছাত্র অচেতন

কিশোরগঞ্জের হোসেনপুরে ভিক্ষা চাওয়ার বাহানায় একটি সরকারি কোয়ার্টারে ঢুকে নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাসায় থাকা এক স্কুলছাত্রকে হাত-পা বেঁধে ও ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রেখে যায় দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে পৌর এলাকার বিআরডিবি যমুনা আবাসিক কোয়ার্টারে এই ঘটনা ঘটে।

​ভুক্তভোগী ওই বাসাটি স্থানীয় শিক্ষক দম্পতি আব্দুল কাদির ও শিরিনা আক্তারের।

​পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে এই শিক্ষক দম্পতি তাদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে চলে যান। ওই সময় বাসায় ছিল তাদের দশম শ্রেণি পড়ুয়া ছেলে মো. কায়সার। বিকেল চারটার দিকে কর্মস্থল থেকে ফিরে তারা ফ্ল্যাটের মূল দরজা বাইরে থেকে আটকানো দেখতে পান। ভেতর ঢুকে তারা দেখেন পুরো ঘরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো।

​একপর্যায়ে বসার ঘরের সোফায় ছেলে কায়সারকে হাত-পা বাঁধা অবস্থায় সংজ্ঞাহীন দেখতে পান বাবা-মা। তার পাশেই পড়ে ছিল ঘুমের বড়ির খালি পাতা। পরে তাকে উদ্ধার করে দ্রুত হোসেনপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।

​ভুক্তভোগী শিক্ষক আব্দুল কাদির জানান, ঘর থেকে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা খোয়া গেছে। চিকিৎসাধীন ছেলের বরাতে তিনি আরও জানান, এক নারী ও এক পুরুষ ভিক্ষা চাওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে এই কাণ্ড ঘটিয়েছে। সন্তানের চিকিৎসার কারণে এই মুহূর্তে আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ভাবার সুযোগ পাচ্ছেন না।

​ঘটনার খবর পেয়ে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা এবং স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

​পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০