প্রধানমন্ত্রী আজ সকালে প্রথমবারের মতো বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের অফিসে উপস্থিত হন। সকাল ৯টার সময় তিনি সেনানিবাসে পৌঁছে অফিসের কার্যক্রমে অংশ নেন।
তিন বাহিনীর প্রধান তাঁকে শুভেচ্ছায় স্বাগত জানান। এ সময় লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলদের ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেওয়া হয়।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, অতিরিক্ত প্রেস সচিব ও একান্ত সচিবসহ অন্যান্য উচচপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন