তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতা ইদ্রিস মিয়ার আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষ্যে আনন্দ ও শুভেচ্ছা মিছিল করেছে ১ নম্বর রশিদাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

​শনিবার (১৫ আগস্ট) বিকেলে রশিদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়ার নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মীর একটি মিছিল এলাকা থেকে শুরু হয়ে শহরের পুরাতন স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

​মিছিল শেষে সাবেক চেয়ারম্যান মো. ইদ্রিস মিয়া বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আমি গুলিবিদ্ধ হয়েছি, এখনো আমার শরীরে ৩২টি গুলি রয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও জেল-জুলুমের পর আজ আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রশিদাবাদ ইউনিয়নে যেন ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। সমগ্র কিশোরগঞ্জবাসী তাঁকে বরণ করে নিতে মুখিয়ে আছে।”

​এ সময় শুভেচ্ছা মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর রশিদাবাদ ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আজহার মিয়া, বিএনপি নেতা তারেক আহমেদ হেলাল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মো. বাবুল মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোস্তফা, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. পলাশ শেখ ও সাধারণ সম্পাদক আফহাজ মোল্লা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়া, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুনায়েদ।

​এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা শাহাবুদ্দিন, হারিস মিয়া, কলিম মিয়া, ইমাম উদ্দিন, মুকুল মিয়া, মনজিল, দুলাল, অলি এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মাহবুবসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।

​উল্লেখ্য, আগামীকাল রোববার কিশোরগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়ামসহ পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার বিভিন্ন কর্মসূচিতে তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

১

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

২

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৪

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৫

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৬

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৭

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৮

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৯

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১০

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১১

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১২

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৩

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৪

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৫

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৮

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৯

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০