জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক পলাশ রহমান - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৮ মার্চ ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক পলাশ রহমান

কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নকে মাদক ও জুয়ামুক্ত করার পাশাপাশি সুন্দর সমাজ বিনির্মাণের অঙ্গীকারে ‘জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদ’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার দুপুরে জয়সিদ্ধি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়নের রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভার মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে।

সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান। তিনি জানান, ‘জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদ’ একটি সামাজিক আন্দোলন হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করবে। মাদক, জুয়া, চুরি ও কিশোর অপরাধ বিষয়ে জনসচেতনতা তৈরির মাধ্যমে ইউনিয়নটিকে একটি অপরাধমুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠন ভূমিকা পালন করবে।

পলাশ রহমান জানান, সম্প্রতি জয়সিদ্ধি ইউনিয়নের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিদ্যালয়ের ছাদ, পরিত্যক্ত ভবন, খেলার মাঠ, নিরিবিলি জায়গাসহ বিভিন্ন স্থানে মাদকসেবীদের উৎপাত লক্ষ্য করা যাচ্ছে। এসব মাদকসেবী মাদক কেনার জন্য এলাকায় ছিঁচকে চুরি, গরু চুরি, পানির মোটর চুরি ও কিশোর অপরাধে জড়াচ্ছে। এতে করে সামাজিক বিভিন্ন অস্থিরতার সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য ‘জয়সিদ্ধি সমাজ উন্নয়ন পরিষদ’ গঠন করা হয়েছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে জনজীবনে স্বস্তি ও সুন্দর সমাজ বিনির্মাণে এই সংগঠন এলাকাবাসীকে সাথে নিয়ে তার লক্ষ্য অর্জনে প্রচেষ্টা চালাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০