ক্লাস চলাকালে কোচিং নিষিদ্ধ: কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কড়া বার্তা - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্লাস চলাকালে কোচিং নিষিদ্ধ: কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কড়া বার্তা

কিশোরগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। তিনি বলেছেন, অনেকে শিক্ষাপ্রতিষ্ঠান চলার সময়ে কোচিং সেন্টার চালাচ্ছে। আজকে থেকে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো কোচিং সেন্টার চলবে না। আমরা এটি খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করবো। এখানে অনেক শিক্ষকেরা আছেন যারা কোচিং সেন্টারের সাথে জড়িত। আমি চাচ্ছি, আপনারা আমাকে সক্রিয়ভাবে এ ব্যাপারে সহযোগিতা করবেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় জেলা প্রশাসক সোহানা নাসরিন এসব কথা বলেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ।

জেলা প্রশাসক সোহানা নাসরিন কোচিং সেন্টার বন্ধ রাখা ছাড়াও শিক্ষার মানোন্নয়নে একগুচ্ছ নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা, পর্যায়ক্রমে ডিজিটাল হাজিরা মেশিন চালু করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা, নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্ত যথাযথভাবে কার্যকর করা, সপ্তাহে একদিন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা, অভিভাবকদের সাথে যোগাযোগ ও সমন্বয় করা, শিক্ষার্থীদের ডাটাবেইজ তৈরি করা, নতুন কুঁড়িতে রেজিস্ট্রেশন বাড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানে ডিবেট ক্লাব, ম্যাথ ক্লাব ও ইংলিশ ক্লাব গঠন করা ইত্যাদি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আসাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ প্রধানগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০