কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২ সেপ্টেম্বর ২০২৬, ২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ যুবলীগের নেতাকর্মীরা কিশোরগঞ্জে একটি বিক্ষোভ মিছিল করেছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা যুবলীগের ব্যানারে এ মিছিলটি বের করা হয়।

​স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওচিত্র থেকে জানা যায়, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্য বাছির উদ্দিন রিপনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

​মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়। এ সময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থনে ও দলীয় রাজনীতিতে থাকা বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

​পরবর্তীতে আজ দুপুরে বাছির উদ্দিন রিপনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ঝটিকা মিছিলের ভিডিওচিত্রটি আপলোড করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবি ও ভিডিও ফুটেজে যুবলীগের জ্যেষ্ঠ নেতা বাছির উদ্দিন রিপনকে মিছিলের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০