কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৩ অক্টোবর ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সদস্যের মাদকাসক্তি পরীক্ষার (ডোপ টেস্ট) জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ৩টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

​হাসপাতালে পাঠানো পুলিশ সদস্যের নাম মোঃ ওসমান গনি। তিনি ড্রাইভার কনস্টেবল হিসেবে কিশোরগঞ্জ জেলা পুলিশে কর্মরত। তিনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর গ্রামের আঃ কুদ্দুছের ছেলে।

​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ওই পুলিশ সদস্যের আচরণ ও চালচলনে সন্দেহ দেখা দিলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁকে ডোপ টেস্টের আওতায় আনার সিদ্ধান্ত হয়। এর পরপরই স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

​কিশোরগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বাংলাদেশ পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নীতিমালার অংশ হিসেবে মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কোনো সদস্যের মাদক ব্যবহারের বিষয়ে প্রাথমিক প্রমাণ বা সন্দেহ থাকলে তাঁর পরীক্ষা করা বাধ্যতামূলক। ডোপ টেস্টের চূড়ান্ত মেডিকেল প্রতিবেদন হাতে পাওয়ার পরই তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

​অপরাধ ও শৃঙ্খলাভঙ্গের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে স্বচ্ছতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

১

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৩

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৪

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৬

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৭

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৮

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

৯

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১০

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১১

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১২

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৩

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৪

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৫

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৭

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৮

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম বছরেই ভাতা পাবেন ৪০ লাখ নারী

২০