কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২০ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

কিশোরগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য নাগরিকদেরও সচেতন হতে হবে। নিজেদের বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার।

জেবুন নাহার শাম্মী বলেন, কিশোরগঞ্জে সম্প্রতি ১১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ড্রেনে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলার কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এসব জায়গা ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননক্ষেত্রে পরিণত হচ্ছে। তাই ড্রেনে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ফেলার জন্য তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, পরিচ্ছন্নতার অভ্যাস পরিবার থেকেই গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশুদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে হবে। পৌরসভা ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গড়ে তোলা সম্ভব।

উঠান বৈঠকে কিশোরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাহেব আলী, সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন ইদু, অ্যাডভোকেট আবদুল্লাহ আল বুখারী ও ব্যবসায়ী জোনায়েদ পিন্টু উপস্থিত ছিলেন।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা সঞ্জয় কুমার মোদক, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং উপসহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, আজিজুল হক ও সারোয়ার জাহান চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফারুক আহমেদ।

উঠান বৈঠকে রাকুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী ছাড়াও স্থানীয় অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০