কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালিত - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৫ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​জেলা শহরে হোটেল শেরাটনে ৬ তলায় সেন্ট্রাল প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির বর্বরোচিত হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

​আলোচনা সভার শুরুতে ১৯৭১ সালের এই দিনে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা তাদের বক্তব্যে ২৫ মার্চের সেই বিভীষিকাময় রাতের স্মৃতিচারণ করেন এবং গুরুত্ব তুলে ধরেন।

​কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আল-আমীন। এসময় প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০