মিঠামইনের হাওরে গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৩১ জানুয়ারী ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিঠামইনের হাওরে গলাকাটা মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরের সেচ প্রকল্পের একটি ড্রেন থেকে ৬০ বছর বয়সী মতি মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

মতি মিয়া উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া-শিয়ারা গ্রামের তুতি মিয়ার ছেলে। শনিবার ভোরে মিঠামইন উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষকরা জমিতে যাওয়ার পথে দুর্গাপুর চরের কান্দা সেচ ড্রেনে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মতি মিয়া সম্প্রতি মিঠামইন হিমজুরী নদীর হাওর রক্ষা ও উন্নয়ন বাঁধ নির্মাণ কাজে ব্যবহৃত ইয়াকুব মিয়ার এস্কোভেটরের পাহাড়াদার হিসেবে নিযুক্ত ছিলেন। গত শুক্রবার রাতেও তিনি নিয়মিত পাহারা দিতে যান, কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, মৃতদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং পুলিশ তৎপরভাবে নজরদারি চালাচ্ছে। অভিযোগ প্রাপ্তি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

১

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৩

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৪

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৬

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৭

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৮

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

৯

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১০

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১১

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১২

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৩

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৪

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৫

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৭

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৮

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম বছরেই ভাতা পাবেন ৪০ লাখ নারী

২০