গণভোট ঘিরে দেশজুড়ে সচেতনতা কর্মসূচি, মাঠে নেমেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা - sotyeralo
আয়না ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৬, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণভোট ঘিরে দেশজুড়ে সচেতনতা কর্মসূচি, মাঠে নেমেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

গণভোট সম্পর্কে জনগণকে অবহিত করতে দেশব্যাপী প্রচার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। নির্বাচন পর্যবেক্ষণ ও সহায়তা বিষয়ক দায়িত্বে থাকা উপদেষ্টারা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে এই উদ্যোগ বাস্তবায়নে মাঠে নেমেছেন।

এই কর্মসূচির আওতায় আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় গণভোটের গুরুত্ব, লক্ষ্য ও ভোট প্রদানের পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের মাঝে তথ্য তুলে ধরা হবে। প্রচারণার মাধ্যমে জনগণকে গণভোটে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই মূল উদ্দেশ্য।

প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে উপদেষ্টারা স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা ও নাগরিক দায়িত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নানা সভা ও আলোচনা অনুষ্ঠিত হবে।

প্রচার কার্যক্রমের প্রথম দিনে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০