ভৈরবে ডাকাতির প্রস্তুতি নস্যাৎ, অস্ত্র ও মোবাইলসহ আটক ৫ - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৩ জানুয়ারী ২০২৬, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরবে ডাকাতির প্রস্তুতি নস্যাৎ, অস্ত্র ও মোবাইলসহ আটক ৫

কিশোরগঞ্জের ভৈরবে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে কমলপুর মধ্যপাড়া এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে অভিযান চালানো হয়। এসআই (নি.) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে। এ সময় আরও ১১–১২ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কমলপুর নিউটাউনের গরীবুল্লাহ (২৮), নূর আমিন (১৯), ভৈরবপুর দক্ষিণপাড়ার জনি মিয়া (২৮), কালিকাপ্রসাদ ইউনিয়নের মুন্না মিয়া (২১) এবং সাদেকপুর ইউনিয়নের আরমান মিয়া নোমান (২২)।

ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ জানান, শীতের মৌসুমে এলাকায় ছিনতাই ও ডাকাতির প্রবণতা কিছুটা বাড়লেও পুলিশের নিয়মিত টহল ও বিশেষ অভিযানে অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০