কিশোরগঞ্জে ছয়জনের লিফটে আটকা বরসহ ১০ জন, উদ্ধার করলো ফায়ার সার্ভিস - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৯ জানুয়ারী ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ছয়জনের লিফটে আটকা বরসহ ১০ জন, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনের নিচতলার একটি দেওয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করা হয়। এর আগে বেলা পৌনে ৩টার দিকে হোটেলটির চারতলা থেকে দোতলায় নামতে গিয়ে ছয়জন ধারণক্ষমতার লিফটটিতে ১০ জন ওঠায় লিফটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের মধ্যে আটকা পড়েন।

লিফটটি উন্নত প্রযুক্তিসম্পন্ন হওয়ায় সেটি ছিঁড়ে না গিয়ে নিচের প্রান্তসীমায় গিয়ে থেমে পড়ে। এতে লিফটে আটকে পড়া লোকজন শারীরিকভাবে কোনো আঘাতপ্রাপ্ত হননি। সেখান থেকেই তারা লিফটের ইন্টারকমে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় অন্যান্য বরযাত্রী, কনেপক্ষের লোকজন ও উৎসূক জনতা হোটেলটিতে ভিড় জমান।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)। তাদের মধ্যে বর জোনায়েদ তারেক। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, বরপক্ষের লোকজনের বাড়ি দূরে হওয়াতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে তারা কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল শেরাটন নামের আবাসিক হোটেলটিতে বরসহ বরের আত্মীয়স্বজনরা রাত্রিযাপন করেন। শুক্রবার (৯ জানুয়ারি) জুমআর নামাজের পর শহরের পুরানথানায় অবস্থিত ঐতিহাসিক শহীদী মসজিদে বিবাহ সম্পন্ন হয়। অন্য একটি রেস্টুরেন্ট তাদের মধ্যাহ্ণভোজের স্থান নির্ধারিত ছিলো। সেখানে যাওয়ার আগে তারা আবাসিক হোটেলটিতে ফিরেন।

এরপর মধ্যাহ্নভোজের জন্য তারা হোটেল থেকে নামার জন্য ছয়জনের ধারণক্ষমতার লিফটে দশজন ওঠে পড়েন। এতেই ঘটে বিপত্তি। অতিরিক্ত ওজনের ফলে লিফটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে পড়ে। খবর পেয়ে লিফটে আটকা পড়া লোকজনকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা তৎপরতা শুরু করেন। প্রথমে তারা লিফটটি উপরে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে নিচতলার ভবনের লিফট সংলগ্ন দেয়াল ভেঙে এক এক করে দশজনকে জীবিত উদ্ধার করেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লীডার আমিনুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করি। লিফটে ১০ জন আটকা পড়েছিলো। তাদের সবাইকে জীবিত অবস্থায় আমরা উদ্ধার করেছি।

এ ব্যাপারে হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান বলেন, লিফটিতে কোনো ত্রুটি ছিলো না। ধারণক্ষমতার দ্বিগুণ মানুষ লিফটটিতে উঠেন। লিফটটি অত্যাধুনিক প্রযুক্তির হওয়ায় সেটি ধীরে ধীরে নিচে নেমে যায়। লিফটে মানুষজন আটকা পড়ার পরও সেখানে তাদের কোনো ধরণের সমস্যার মুখে পড়তে হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা অত্যন্ত কুশলতার সাথে দেওয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০