হোসেনপুরে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও নকল বীজ ধ্বংস - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২ ডিসেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হোসেনপুরে বীজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: জরিমানা আদায় ও নকল বীজ ধ্বংস

কিশোরগঞ্জের হোসেনপুরে নকল বীজ বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার নার্গিস আকতার।

সোমবার (১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর পৌর মার্কেটের পশ্চিম পট্টির সততা বীজ ভান্ডার এবং গোবিন্দপুর চৌরাস্তা বাজারের মেসার্স জহিরুল ইসলাম বাবুলের এ আউয়াল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাবুল ট্রেডার্সের মালিক ও কর্মচারীরা দোকান রেখে পালিয়ে যান। পরে উদ্ধার করা নকল বীজ ধ্বংস করা হয় এবং সততা বীজ ভান্ডারকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এর আগে জেলা সদরের নিউ আমানত বীজ ভান্ডারের অভিযানে বাবুল ট্রেডার্সের অবৈধ বীজ সরবরাহের প্রমাণ মিলেছিল। স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা জানান, বাবুল অবৈধ সার ও নকল বীজ প্যাকেটজাত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল, ফলে কৃষকরা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল।

উপ-সহকারী কৃষি অফিসার এনায়েতুল ইসলাম জানান, কোনোভাবেই যাতে নকল বীজ বিক্রি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

উপজেলা কৃষি অফিসার এ. কে.এম শাহজাহান কবির বলেন, “নকল বীজ কৃষকের বড় ক্ষতির কারণ হতে পারে। প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী এবং কৃষকের স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ বলেন, “এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ভবিষ্যতে কেহ যদি এহেন কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রমাণ মিলে; তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০