করিমগঞ্জে এফিডেভিট করে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৩ নভেম্বর ২০২৫, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

করিমগঞ্জে এফিডেভিট করে দল ছাড়লেন আওয়ামী লীগ নেতা

নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থেকে সরে দাঁড়িয়েছেন  কিশোরগঞ্জের করিমগঞ্জের মো. শিপন মিয়া (২৬) নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি করিমগঞ্জ পৌর আওয়াম লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। গত ২০ নভেম্বর এফিডেভিট করে তিনি দল ছাড়ার আইনি ঘোষণা দেন।

রড-সিমেন্ট-বালু ব্যবসায়ী শিপন মিয়া করিমগঞ্জ পৌর এলাকার পশ্চিম নয়াকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে। আওয়ামী লীগ ছাড়ার এফিডেভিটে তিনি লিখেন,‘আমি করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম। কিন্তু প্রকৃতপক্ষে আমি আওয়ামী লীগের বিগত কার্যক্রমে কখনোই সক্রিয়ভাবে অংশগ্রহণ করিনি এবং বর্তমানেও আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সহিত আমার কোনো সম্পৃক্ততা নাই। বর্তমানে ও বিগত আওয়ামী লীগের নানা অপরাধমূলক ও অন্যায় কাজ দৃশ্যমান হওয়ায় আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে আমার পদ-পদবী হইতে অর্থাৎ করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ ঘোষণা করিলাম। অদ্য হইতে আওয়ামী লীগের সহিত আমার কোনো ধরণের সম্পৃক্ততা নাই।’

শিপন মিয়ার এফিডেভিটভিত্তিক দলত্যাগ স্থানীয় রাজনীতিতেও আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে তার এফিডেভিটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে।

সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অস্থিরতায় বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে অবস্থান বদলের ঝোঁক দেখা যাচ্ছে। এসব পদত্যাগের ঘটনাকে অনেকেই রাজনৈতিক বাস্তবতার নতুন চিত্র হিসেবে দেখছেন।

এ বিষয়ে আজ রবিবার সন্ধ্যায় শিপন মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি আওয়ামী লীগ থেকে পদত্যাগের কথা শিকার করে বলেন,  ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় জীবনে নিরপেক্ষভাবে চলার উদ্দেশ্যেই তিনি রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক সময় অপ্রয়োজনীয় বিতর্ক ও দায়–দায়িত্ব তৈরি হয়, যা তিনি আর বহন করতে চান না।

তিনি আরো বলেন, আমি আর রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চাই না। কারণ আমার পেশা ব্যবসা। আমি আওয়ামী লীগ আমলেই দল ছাড়তে চেয়েছিলাম, কিন্তু সুযোগ হয়নি। এখন যেহেতু একটি অনুকূল পরিবেশ আছে, সুযোগটি কাজে লাগিয়ে পদত্যাগ করেছি।

বিষয়টি নিয়ে করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল বলেন, আমাকেও তিনি ( শিপন মিয়া) এফিডেভিটের  কপি পাঠিয়েছেন। তাছাড়া ফেসবুকেও বিষয়টি দেখেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০