কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময় - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৭ অক্টোবর ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কিশোরগঞ্জ জেলা শাখা। ​মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের সভাপতি অধ্যাপক নাজমুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল বোখারীর নেতৃত্বে তাঁরা এ সাক্ষাতে অংশ নেয়।

​এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি জেলা প্রশাসনের সার্বিক কার্যক্রমে পেশাজীবী সমাজের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা হয়।

​বৈঠকে জেলার পেশাজীবী মানুষের কল্যাণ, জনসেবামূলক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও পেশাগত ইস্যু নিয়ে আলোচনা হয়। পরে জেলা প্রশাসক নবগঠিত কমিটিকে ধন্যবাদ জানান এবং সমাজ ও দেশের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

​এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. মাসূদ রানা, সহ-সভাপতি অ্যাডভোকেট জামাল উদ্দিন খান মার্শাল, সহ-সভাপতি মইনুল খন্দকার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সাখাওয়াত হোসেন ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার আলমসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

১

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

২

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৪

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৫

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৬

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৭

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৮

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৯

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১০

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১১

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১২

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৩

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৪

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৫

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৮

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৯

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০