কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৩ অক্টোবর ২০২৬, ৯:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। আর্থিক সংকট মোকাবিলায় প্রয়াত ওই নেতার বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে দলটি।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে গিয়ে ওই নারীর হাতে সেলাই মেশিনটি তুলে দেন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা।

​উপহার পাওয়া ওই নারীর নাম ঝুমা আক্তার। তার স্বামী মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তার আকস্মিক মৃত্যুর পর তিন মেয়েকে নিয়ে আর্থিক অনটনের মুখে পড়েন ঝুমা আক্তার। পরিবারটির হাল ধরতে ও আয়ের পথ তৈরি করে দিতেই এই সহায়তার উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় জামায়াত।

​উপহার পেয়ে আবেগাপ্লুত ঝুমা আক্তার বলেন, “আমার স্বামী বিএনপির রাজনীতি করতেন। দলমত নির্বিশেষে জামায়াতে ইসলামী যেভাবে আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে, তা কল্পনার বাইরে। আমার তিন মেয়ে নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। এই সেলাই মেশিনটি আমাদের জন্য অনেক বড় সম্বল হলো।” মানুষের বিপদে দলীয় পরিচয় ভুলে এভাবে পাশে দাঁড়ানোর মানবিক চর্চা অব্যাহত রাখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

​সেলাই মেশিন হস্তান্তরকালে কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী এবং পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

​সহযোগিতা প্রদান শেষে প্রয়াত বিএনপি নেতা সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

১

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৩

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৪

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৫

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৬

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৭

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৮

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

৯

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১০

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১১

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১২

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৩

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৪

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৫

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৭

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৮

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রথম বছরেই ভাতা পাবেন ৪০ লাখ নারী

২০