আইনজীবী নেতাকে নিয়ে 'অপপ্রচার': ক্ষোভে ফেটে পড়লেন কিশোরগঞ্জের আইনজীবীরা - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১ অক্টোবর ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনজীবী নেতাকে নিয়ে ‘অপপ্রচার’: ক্ষোভে ফেটে পড়লেন কিশোরগঞ্জের আইনজীবীরা

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মীর সাখাওয়াত হোসেন, জেসমিন সুলতানা কবিতা, লিটন এলালী, শওকত কবীর খোকন, আবদুল্লাহ আল বুখারী।

বক্তারা বলেন, ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের পাঁচকাহনিয়া (ভূগলী) জলমহাল দখল এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির মতো ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে জ্যেষ্ঠ আইনজীবী আমিনুল ইসলাম রতনের বিরুদ্ধে। গত ২৭ সেপ্টেম্বর মানববন্ধনের নামে তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।

​আইনজীবীরা অবিলম্বে এ ধরনের ‘ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড’ বন্ধের দাবি জানান। অন্যথায় সাধারণ আইনজীবীদের নিয়ে আইনি পদক্ষেপসহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মানববন্ধনে জলমহলের ইজারাগ্রহীতা মো. ফরহাদ অভিযোগ করেন, ইজারা পাওয়ার পর অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন তাকে ফোন করে ৫০ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে জলমহল থেকে তাকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০