কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ - sotyeralo
নিজস্ব প্রতিবেদক
১৫ জুন ২০২৬, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় কর্মসূচি ‘ফাঁকি’: কিশোরগঞ্জে ছাত্রদলের ১০ কমিটিকে শোকজ

​কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচি পালন না করে ‘নিষ্ক্রিয়’ থাকার অভিযোগে কিশোরগঞ্জের ১০টি কলেজ ও মাদ্রাসা শাখার ছাত্রদল কমিটিকে একযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

​সোমবার (১৫ জুন) জেলা ছাত্রদলের রথখলাস্থ কার্যালয় থেকে সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগর স্বাক্ষরিত পৃথক ১০টি চিঠির মাধ্যমে এই কঠোর বার্তা পাঠানো হয়।

নোটিশ প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি ডিগ্রি কলেজ, বাজিতপুর সরকারি কলেজ, কটিয়াদী সরকারি কলেজ, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি কলেজ, হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসা, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজ, সরকারি মহিলা কলেজ এবং মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ ছাত্রদল শাখা।

চিঠিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত দলীয় কর্মসূচি যথাযথভাবে পালন না করায় সংশ্লিষ্ট কমিটিগুলোর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

​অভিযুক্ত কমিটিগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবদের কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ-এর নিকট উপস্থিত হয়ে এই ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে।
​
জেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, ছাত্রদলে নিষ্ক্রিয় ও অলস নেতৃত্বের কোনো জায়গা নেই। কেন্দ্রীয় কর্মসূচি যথাযথভাবে পালন করা প্রতিটি কমিটির নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা সশরীরে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে, দলের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০