কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে দস্যুতা: দেবরসহ গ্রেপ্তার ২, লুণ্ঠিত টাকা ও সোনা উদ্ধার - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২২ মে ২০২৬, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে প্রবাসীর বাড়িতে দস্যুতা: দেবরসহ গ্রেপ্তার ২, লুণ্ঠিত টাকা ও সোনা উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও নির্যাতনের ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় প্রবাসীর আপন ছোট ভাই (ভুক্তভোগীর দেবর) ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।

​আজ শুক্রবার (২২ মে) ভোররাতে কটিয়াদী মডেল থানার পুলিশ উপজেলার জামষাইট ও দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম পাড়া (১ নম্বর ওয়ার্ড) এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী প্রবাসীর ছোট ভাই মিজান এবং পার্শ্ববর্তী দড়িপাড়া গ্রামের নজরুলের ছেলে ইমন।

​পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বনগ্রাম ইউনিয়নের সৌদি প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী শিউলী আক্তার তাঁর দুই স্কুলপড়ুয়া সন্তানকে নিয়ে বাড়িতে একা থাকতেন। গত ১৮ মে (সোমবার) সকালে সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে তিনি বাসায় ফেরেন। স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলা শেষে রান্নাঘরে সন্তানদের জন্য খাবার প্রস্তুত করার সময় হঠাৎ পেছন থেকে দস্যুরা তাঁর মুখ চেপে ধরে। পরে তাঁর চোখ-মুখ বস্তা দিয়ে ঢেকে এবং দুই হাত বেঁধে ফেলা হয়। এ সময় শিউলী আক্তারকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ সাড়ে তিন লাখ টাকা ও একটি মুঠোফোন লুট করে নিয়ে যায় দস্যুরা।

​এই ঘটনার পর ভুক্তভোগী পরিবার কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দিলে গত ১৯ মে (মঙ্গলবার) একটি মামলা করা হয়।

​মামলা দায়েরের পর কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তদন্তে নামে। আজ শুক্রবার ভোররাতে পার্শ্ববর্তী জামষাইট গ্রামে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মিজানকে তাঁর শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মিজানের নিজ ঘরের চালের বস্তার ভেতর লুকিয়ে রাখা লুণ্ঠিত স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমন নামের আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

​কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, “অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ মাঠে নামে। বিভিন্ন তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে প্রবাসীর আপন ছোট ভাই মিজান ও তাঁর সহযোগী ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। মিজানের নিজের ঘর থেকেই চালের বস্তায় লুকানো লুণ্ঠিত টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।” গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০