শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের বিশেষ উদ্যোগ, ঘরে বসেই মিলবে হামের চিকিৎসা - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৩ মে ২০২৬, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ছাত্রদলের বিশেষ উদ্যোগ, ঘরে বসেই মিলবে হামের চিকিৎসা

কিশোরগঞ্জ জেলাসহ সারাদেশে হামের (Measles) সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি চিকিৎসা পরামর্শ নিশ্চিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখার উদ্যোগে এই ‘জরুরি হটলাইন সেবা’ চালু করা হয়।

বুধবার (১৩ মে) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মোজাদির আল বিরুনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্ত বা সংক্রমণের ঝুঁকিতে থাকা রোগীরা সরাসরি ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরামর্শ নিতে পারবেন।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংকটকালীন মুহূর্তে সাধারণ মানুষ যাতে ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারেন, সেজন্য পাঁচজন ইন্টার্ন চিকিৎসককে হটলাইন সেবার দায়িত্ব দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে যে সকল চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যাবে: ইন্টার্ন ডাঃ আবু ইউসুফ তাজুন- 01752029950, ইন্টার্ন ডাঃ আদনান কবির তন্ময়- 01721090759, ইন্টার্ন ডাঃ আশরাফুল ইসলাম ইমন- 01794274468, ইন্টার্ন ডাঃ আলিফ বিন জিদান- 01771071079, ইন্টার্ন ডাঃ তাওসিফ ফারহান সামি- 01635775965.

​এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি রাফিউল ইসলাম সাকিব ও সাধারণ সম্পাদক মোক্তাদির আল বিরুনী জানান, “আর্তমানবতার সেবায় ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে আছে। হামের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা আমাদের সাধ্যমতো জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই হটলাইন নম্বরগুলো উন্মুক্ত করেছি।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০