সেন্টারিং দুর্বল থাকায় ধসে পড়ল বিসিকের গেইট, শ্রমিকের মৃত্যু, আহত ৩ - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৬ এপ্রিল ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্টারিং দুর্বল থাকায় ধসে পড়ল বিসিকের গেইট, শ্রমিকের মৃত্যু, আহত ৩

কিশোরগঞ্জের বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন একটি গেইট ধসে পড়ে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন শ্রমিক আহত হয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিসিক শিল্প নগরীর মূল ফটকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাসল মিয়া (২৫) সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। আহতরা হলেন, স্বল্পমারিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে হাসান মিয়া (২২), মারিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে আলী স্বপন (৩৫) এবং করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মো. রানা (২৬)।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিক শিল্প নগরীর মূল ফটকের নির্মাণকাজে নিহত রাসল মিয়াসহ ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করছিলেন। বিকেলে বৃষ্টির পর ফটকের ছাদ ঢালাইয়ের সময় সেন্টারিং ((কাঠামোর ঠেকনা) দুর্বল থাকায় সেটি লোড নিতে না পেরে হঠাৎ ধসে পড়ে। এতে রাসল মিয়াসহ আরও তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসল মিয়া মারা যান। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

১

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

২

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৩

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৪

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৫

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৬

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৭

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৮

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৯

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১০

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১১

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১২

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৩

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৪

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৬

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৯

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

২০