সেনা অভিযানের পর বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, তদন্তে নামছে কর্তৃপক্ষ - sotyeralo
নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারী ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেনা অভিযানের পর বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু, তদন্তে নামছে কর্তৃপক্ষ

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানের সময় আটক বিএনপির এক নেতা মারা গেছেন। নিহত শামসুজ্জামান ডাবলু (৫২) পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার (১২ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, আটক অবস্থায় নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় একটি ফার্মেসি থেকে ডাবলুকে আটক করা হয় এবং সেখানে একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারের দাবি করা হয়।

ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে আইএসপিআর জানায়, সংশ্লিষ্ট সেনাসদস্যদের প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০