সংসদ সদস্যের সঙ্গে শিক্ষকদের মতবিনিময়: গুরুত্ব পেল বিদ্যালয়ের সমস্যা ও উন্নয়ন - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
১৪ মে ২০২৬, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদ সদস্যের সঙ্গে শিক্ষকদের মতবিনিময়: গুরুত্ব পেল বিদ্যালয়ের সমস্যা ও উন্নয়ন

কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে সদর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। মতবিনিময় সভায় শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ের নানা সমস্যার কথা তুলে ধরেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সরকারের অন্যতম লক্ষ্য। শিক্ষকেরা সমাজের দর্পণ। তাঁদের হাত ধরেই আগামী দিনের দক্ষ নাগরিক গড়ে উঠবে। বিদ্যালয়ের যেসব সমস্যার কথা আজ শিক্ষকেরা তুলে ধরেছেন, স্থানীয় প্রশাসন ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

​সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির ও উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আসাদুল হক।

সভা শেষে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠামইনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত, সম্মাননা পেলেন ১৭ কৃতী শিক্ষার্থী

১

কিশোরগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদ্‌যাপিত

২

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

৩

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

৪

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৫

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৬

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৭

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৮

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৯

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

১০

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

১১

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১২

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১৩

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১৪

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৫

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৭

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৮

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৯

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

২০