সংবাদপত্র হকারদের পাশে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
৭ অক্টোবর ২০২৬, ৩:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদপত্র হকারদের পাশে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে মানবিক সহায়তা দেওয়ার মাধ্যমে জেলার সংবাদপত্র হকারদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। বুধবার (৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে তিনি জেলার ২৫ জন সংবাদপত্র হকারের মাঝে ৩০ কেজি করে মোট ৭৫০ কেজি চাল বিতরণ করেছেন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সোহানা নাসরিন সংবাদপত্র হকারদের যেকোনো সংকট ও সমস্যায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, সংবাদপত্র ফেরি করার মধ্য দিয়ে হকারেরা আমাদের জ্ঞান অর্জনের রাস্তাটা করে দেন। ডিজিটাল প্রযুক্তির যুগে আমরা অফলাইনের চেয়ে অনলাইনে এখন খবর বেশি পড়ি। এরপরও আমরা ছাপা সংবাদপত্রের উপর নির্ভর করি। এই জেলায় কাজ করতে এসে জেলাবাসীর জন্য যদি সহযোগিতামূলক কিছু করতে পারি, আমার কাছে মনে হয়- দিনশেষে এটিই আমার অর্জন। আমার দ্বারা যদি একটি মানুষও উপকৃত হয়, সারাদিনের কর্মযজ্ঞের মাঝে এটিই হবে আমার সফলতা।

অনুষ্ঠানে অন্যদের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা, কিশোরগঞ্জ জেলা পত্রিকা হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রবিন মিয়া প্রমুখ বক্তব্য দেন। পেশার সংকটকালে মানবিক সহায়তা পেয়ে সংবাদপত্র হকারেরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা জেলা প্রশাসনের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

১

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

২

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৪

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৫

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৬

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৭

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৮

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৯

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১০

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১১

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১২

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৩

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৪

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৫

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৮

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৯

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০