শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি'র সমাবেশ - sotyeralo
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ
২৭ নভেম্বর ২০২৫, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিএনপি’র সমাবেশ

কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পক্ষে মনোনয়ন ঘোষণার দাবিতে বাজিতপুরে বিশাল শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের সড়কগুলোতে ইকবালের ছবি, ব্যানার ও ফেস্টুন নিয়ে বাদ্য-বাজনাসহ মিছিল করে এ কর্মসূচি পালন করা হয়।

পরে উপজেলার ডাক বাংলো মাঠে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। সমাবেশে প্রায় দশ হাজার লোক অংশ নেন। মনোনয়ন প্রত্যাশী ইকবাল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি।

সমাবেশে অংশগ্রহণকারীদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় বিএনপির নেতাকর্মীরা মামলা খেয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। দলের দুর্দিনে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের পাশে ছিল শেখ মজিবুর রহমান ইকবাল। মামলা হামলা উপেক্ষা করে
বিএনপিকে উজ্জীবিত রেখেছেন তিনি। এ আসনে তাকেই মনোনয়ন দিতে হবে। দলের বাইরে জোটের কারো পক্ষে মনোনয়ন গেলে তারা সেই প্রার্থীকে প্রত্যাখ্যান করবেন।

মিছিলের স্লোগান ছিল—‘দুর্দিনের ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ইকবাল ভাই যোগ্য লোক—মনোনয়ন তাঁরই হোক’, ‘এ আসনে প্রার্থী যাঁরা—ইকবাল ভাই সবার সেরা’ ইত্যাদি।

সমাবেশে সভাপতির বক্তব্য দেন শেখ মুজিবুর রহমান ইকবাল। এছাড়াও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল , সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মুজতবা আলী জাহাঙ্গীর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামীম, সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব ফাইজুল হক টিটু প্রমুখ।

বক্তারা বলেন, দুই যুগের বেশি সময় ধরে শেখ মজিবুর রহমান ইকবাল বাজিতপুর-নিকলী বিএনপির নেতাকর্মীদের সুখে-দুঃখে সঙ্গে ছিলেন। ফ্যাসিস্ট আমলের ১৬ বছর জেল-জুলুমে ক্ষতিগ্রস্তদের পাশে থেকেছেন, সংকটে সহযোগিতা করেছেন। তাই তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেয়া হলে তারা মেনে নেবেন না।

প্রসঙ্গত, বিএনপি ২৩৭টি আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করলেও কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) এবং কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি। জানা গেছে, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা মিত্র দলগুলোর প্রধান ও গুরুত্বপূর্ণ প্রার্থীদের জন্য এসব আসন বরাদ্দ রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে জাতীয়তাবাদী পেশাজীবী দলের শুভেচ্ছা বিনিময়

১

কিশোরগঞ্জে পেশাজীবী দলের সভাপতি নাজমুল, সম্পাদক বোখারী

২

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

৩

হুইল চেয়ার পেয়ে উচ্ছ্বসিত কিশোরগঞ্জের ৩০ অসহায় প্রতিবন্ধী

৪

ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় পাকুন্দিয়ায় শিশু নিহত

৫

বজ্রপাত থেকে কৃষক বাঁচাতে মাঠে নামল ‘প্রয়াস’, রোপণ করা হলো ১৫০ তালবীজ

৬

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে বিএমইউজের মানববন্ধন

৭

ভারত থেকে এলো ১৮টি ব্রডগেজ রেল কোচ, পৌঁছাল দর্শনায়

৮

পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে তরুণকে কুপিয়ে জখম, মামলা

৯

কিশোরগঞ্জে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি-সভা

১০

কুলিয়ারচরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৪৫ জনের নামে মামলা

১১

কুলিয়ারচরে মাদক ও জুয়াবিরোধী অভিযান, গ্রেপ্তার ৯

১২

সৌদি রুটে ফ্লাইট বিপর্যয়: ৮৯ ফ্লাইট নিয়ে বিপাকে সাড়ে ১৪ হাজার যাত্রী

১৩

সচিবালয়ে ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৪

কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারকে জামায়াতের উপহার

১৫

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের প্রশ্নই আসে না: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

১৬

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত, ৩ সদস্যের তদন্ত কমিটি

১৭

ডোপ টেস্টে পজিটিভ কিশোরগঞ্জের সেই পুলিশ কনস্টেবল

১৮

কিশোরগঞ্জে ডোপ টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হলো পুলিশ সদস্যকে

১৯

মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০